বর্তমান পরিপ্রেক্ষিত

সাংবাদিক শেখ শফিউদ্দীনের মা আর নেই

By মেহেরপুর নিউজ

February 15, 2022

মেহেরপুর নিউজ:

মুজিবনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মাথাভাঙ্গা ও মোহানা টিভির মুজিবনগর প্রতিনিধি শেখ শফিউদ্দীনের মা আহাতন নেছা (৮০) আর নেই।

বার্ধক্যজনিত কারণে আজ (১৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটার দিকে মানিকনগরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

মৃত্যুকালে তিঁনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এশার নামাজের পরে মানিকনগর কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে। মরহুমের মাগফেরাত কামনায় সকলের কাছে দো’আ কামনা করেছেন শফিউদ্দীন।