বর্তমান পরিপ্রেক্ষিত

সাংবাদিক সাইমুন এর চাচা বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিনের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

September 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার সাইমুন ইসলামের ছোট চাচা, মেহেরপুর হোটেল বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না———- রাজিউন)।

বুধবার ভোর চারটার দিকে ক্যান্সারজনিত কারণে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। নাসির উদ্দিন মেহেরপুর হোটেল বাজার এলাকার মৃত আতর আলীর ছোট ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি মাউথ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।