টপ নিউজ

সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী নতুন প্রকল্প নিয়ে মুজিবনগর সফর

By মেহেরপুর নিউজ

October 19, 2020

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আগামীকাল মেহেরপুরের মুজিবনগর আসছেন। “মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন “শীর্ষক নতুন প্রকল্পের কার্যক্রম চূড়ান্ত করণের নিমিত্তে প্রকল্প এলাকা পরিদর্শন, প্রকল্পের কার্যক্রম ও ব্যয় পর্যালোচনা বিষয়ক সভায় যোগদান করার লক্ষ্যে প্রতিমন্ত্রীর এই সফর।

এদিকে সোমবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুজিবনগর পৌঁছেছেন। রাতে সড়কপথে মন্ত্রী মেহেরপুর হয়ে মুজিবনগর পৌঁছান।