মেহেরপুর নিউজ, ০১ আগষ্ট : মেহেরপুর ডিবি পুলিশের সদস্য সাইফুল ইসলাম অনত্র বদলী হওয়ায় ডিবি পুলিশের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়। ডিবি’র ওসি শাহীনুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিদর্শক শাহ আলম, এসআই মীর মেজবাহর দারাইন, এএসআই জসিম, মাহাতাব আলী প্রমূখ। পরে বিদায়ী ডিবি’র সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।