রাজনীতি

সাঈদীর ফাঁসির রায়ে মেহেরপুর ছাত্রলীগের বিজয় মিছিল ও পথসভা

By মেহেরপুর নিউজ

February 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ফেব্রুয়ারী:

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষনার সাথে সাথে মেহেরপুর শহরে বিজয় মিছিল ও পথসভা করেছে ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে বিজয় মিছিলটি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল,শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুল ইসলাম পোলেন,সাধারন সম্পাদক শোভন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

মিছিল শেষে হোটেল বাজার চার রাস্তার মোড়ে এক  পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান,,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল,শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুল ইসলাম পোলেন,সাধারন সম্পাদক শোভন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল প্রমুখ।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ৮টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

বেলা ১১টা ১৯ মিনিট থেকে শুরু করে ১টা ৪০ মিনিট পর্যন্ত রায় পড়া শেষ হয়। ১২০ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ সূচনা বক্তব্য পাঠ করেন বিচারক প্যানেলের সদস্য আনোয়ারুল হক। পরবর্তী অংশ পাঠ করেন বিচারক প্যানেলের অন্য সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং রায়ের মূল অংশ পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর।