বর্তমান পরিপ্রেক্ষিত

সান রাইজ মডেল একাডেমীতে পুরস্কার বিতরন

By মেহেরপুর নিউজ

March 26, 2019

মেহেরপুর নিউজ,২৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার রায়পুর সানরাইজ মডেল একাডেমীর উদ্যোগে মঙ্গলবার সানরাইজ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ, বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।

আজম আলী কালুর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাবুল আলী, মিজানুর, লিল্টু রহমান মিজার, সুরুজ আলী ।

বক্তব্য রাখেন সানরাইজের অধ্যক্ষ শাহীন আলম, হাইদার আলী, রফিকুল ইসলাম প্রমুখ।