টপ নিউজ

সাপের কামড়ে মেহেরপুরে নারীসহ ২জনের মৃত্যু

By মেহেরপুর নিউজ

June 17, 2020

মেহেরপুর নিউজ:

সাপের কামড়ে মেহেরপুরে নারীসহ ২জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী দুজন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মল্লিকপাড়ার নুর ইসলামের স্ত্রী ছিতারন নেছা (৪৭) ও বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির মহাম্মদের ছেলে কৃষক জালাল উদ্দীন (৫৮)।মঙ্গলবার দিবাগত রাতে ও সকালে পৃথক দুটি ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা মল্লিক পাড়া গ্রামে ছিতারন নেছা নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দিলে,অসুস্থ্য হয়ে পড়েন। এসময় পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে এর আগে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামে ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপে জালাল উদ্দীনকে কামড় দিলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান।