মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১মার্চ:
জয়ের স্বাদ পেতে না পেতেই আনন্দের জোয়ারে ভেসে গেলো গোটা মেহেরপুর শহর। খেলা শেষ হওয়ার সাথে সাথে আনন্দ উল্লাসে ফেঁটে পড়ে যুবক-যুবতী,তরুন-তরুনী সহ সকল ক্রিকেট প্রেমী জনতা। আবার কেউ কেউ মেতে উঠে রং খেলায়। মুহূর্তের মধ্যেই শহরে শুরু হলো শতাধিক মোটরসাইকেলের আনন্দ র্যালী। আগুনের গোলায় সহসাই চারদিক উদ্ভাসিত হয়ে উঠলো। গগণবিদারী আওয়াজে শুধু বাংলাদেশ, বাংলাদেশ…। বাংলাদেশের জয়লাভের পর এমনই আনন্দের হিল্লোল বয়ে যায় গোটা জেলায়। কিছুক্ষণের মধ্যে পুরো শহর যেন বাংলাদেশের জয়ের আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আনন্দ শোভা যাত্রায় অংশ নেয়া সকলের হাতে শোভা পায় বিশাল আকারের জাতীয় পতাকা, কেউ বা বাজাচ্ছিলেন বুবুজেলা, বাজি আর আগুনের খেলা চলতে থাকে। নেচে-গেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে তরুণের দল। মেহেরপুর সংবাদের সিনিয়র রিপোর্টার আবু আক্তার জানান,মেহেরপুর শহর এখন যেনো আনন্দের শহর। শ্রীলংকার সাথে বাংলাদেশ জয়লাভ করার আনন্দে ভাসছে মেহেরপুরের মানুষ। সন্দ্ধ্যার পর থেকে মেহেরপুরের প্রধান প্রধান সড়কে প্রজেক্টার মেশিন দ্বারা খেলা দেখান বাংলাদেশের দর্শকরা ।বিদ্যুৎতের ভিলকিবাজিও যেনো হার মেনেছে ক্রিকেট প্রেমিদের কাছে। বড়বাজারের বিদ্যুৎ বন্ধ হলে,হোটেল বাজারের দিকি ছুটেছে ক্রিকেট প্রেমিরা । সবার বুকে একটায় আশা । বাংলাদেশ জিতবে ,আর বাংলাদেশের জয়ের সংঙ্গে সংঙ্গে আনন্দে ভাসতে শুরু করলো মেহেরপুর শহর। চারিদিক থেকে ক্রিকেট প্রেমিদের আনন্দ মিছিল বের হতে শুরু করলো । মটর সাইকেল র্যালি সহ ক্রিকেট প্রেমিদের আনন্দ মিছিল দেখে। বুঝাযায় মেহেরপুরের মানুষ কতটা ক্রিকেট প্রেমি । আর এই আনন্দ আগামি খেলাতে বাংলাদেশ যেনো ধরে রাখতে পারে এমনটায় প্রতাশা ক্রিকেট প্রেমিদের ।