বর্তমান পরিপ্রেক্ষিত

সাবেক কাউন্সিলর জাফর ইকবালের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি জাফর ইকবালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলা কৃষক লীগের কার্যালয় প্রাঙ্গণ এ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হাসেমের সভাপতিত্ব স্মরণ সভায় বক্তব্য রাখার মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মাওলানা শরিফুদ্দীন,আবুল হাসেম পিয়াদা প্রমুখ।পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে মরহুম জাফর ইকবালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাফর ইকবালের পরিবারের উদ্যোগে তার বাস ভবনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।