বর্তমান পরিপ্রেক্ষিত

সাবেক কাউন্সিলর জাফর ইকবালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

By মেহেরপুর নিউজ

November 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি জাফর ইকবালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

গত বছর আজকের দিনে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জাফর ইকবাল এই দিনে মৃত্যু বরণ করেন।  আজ মরহুম জাফর ইকবালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাফর ইকবালের পরিবারের উদ্যোগে দিনটি পালন করা হচ্ছে। আজ সন্ধ্যায় মেহেরপুর শহরের ওয়াবদার মোড় এলাকায় স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে তার নিজ গ্রাম দিঘির পাড়াতে দোয়া অনুষ্ঠিত হবে।