বর্তমান পরিপ্রেক্ষিত

সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলীর গণসংযোগ

By মেহেরপুর নিউজ

February 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী।

শুক্রবার বিকেল থেকে কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামে গণসংযোগ করেন, এসময় তিনি সকল শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে দোয়া কামনা করেন।