মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ইন্তেকাল করেছেন।( ইন্না——রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার ভোরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুর রহমানের স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। মেহেরপুর পৌর এলাকার মহিলা কলেজ পাড়া ৭ নং ওয়ার্ডের শাহারুদ্দিন এর ছেলে আব্দুর রহমান মেহেরপুর পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার সহ তিনি মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর-১ আসন্ন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন “মেহেরপুর নিউজ” পরিবার।