বর্তমান পরিপ্রেক্ষিত

সাবেক ফুটবলার ও সহকারি কাজী সাইফুল ইসলাম আর নেই

By মেহেরপুর নিউজ

July 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের সাবেক ফুটবলার এবং সহকারি কাজী সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন।(ইন্না——- রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪০) বছর।

রবিবার দিবাগত রাতে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন। প্রথমে করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারান্টিনে থাকার পরে তার করোনা নেগেটিভ আসে। করোনা নেগেটিভ আসার কয়েক দিন পরেই তিনি হূদরোগে আক্রান্ত হন। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন। সাইফুল ইসলামের স্ত্রী এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। সোমবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন মেহেরপুর নিউজ পরিবার ও অরণি‘র সভাপতি ও সাধারণ সম্পাদক।