বর্তমান পরিপ্রেক্ষিত

সাবেক সিনিয়র শিক্ষক আয়োব হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

May 18, 2024

মেহেরপুরে নিউজ:

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সাবেক সিনিয়র শিক্ষক আয়োব হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ জোহর মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আয়োব হোসেন মৃত্যুবরণ করেন।