বর্তমান পরিপ্রেক্ষিত

সাভার ট্র্যাজেডির ঘটনায় নিহতদের স্মরণে মেহেরপুরে ৩ মিনিট নিরবতা পালন

By মেহেরপুর নিউজ

April 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ এপ্রিল: সাভার ট্র্যাজেডির ঘটনায় নিহতদের স্মরণে মেহেরপুরে প্রেসক্লাবের সামনে ৩ মিনিটি নিরবতা পালন করেছে সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার মৃক্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা ১৫ মিনিটি থেকে ১০টা ১৮ মিনিটি পর্ষন্ত নিহতদের স্মরণে তিন মিনিট নিরবতা পালন করা হযেছে। এসময় নিরবতা পালনে অংশগ্রহণ করে স্কুল কলেজের ছেলে-মেয়েরা সহ সকলস্তরের মানুষ। নিরবতা পালনে সময় সকলে হাতে কালো কাপুড় বেধে অংশগ্রহণ করে।