বর্তমান পরিপ্রেক্ষিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জেলা বিএমএ’র মানববন্ধন

By মেহেরপুর নিউজ

October 24, 2021

 মেহেরপুর নিউজ:

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনায় ও বসতবাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএ) মেহেরপুর জেলা শাখা।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আবু তাহের সিদ্দিকী, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, আর এম ও ডাঃ মোখলেসুর রহমান, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাস প্রমুখ।