বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রুখে দাড়াও শীর্ষক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: প্রথম আলো বন্ধু সভা, মেহেরপুর শাখার উদ্যোগে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রুখে দাড়াও শীর্ষক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে্ । আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা হিন্দু  বৌদ্ধ খৃষ্টানঐক্য পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারন সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য,প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা ডা: এম এ বাশার, প্রাক্তন শিক্ষক ননী গোপাল ভট্রাচার্য, অরণী থিয়েটারের সভাপতি নিশান সাবের, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ।

ঘন্টা ব্যাপি মানববন্ধনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবী জানান।