“আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই” এই শ্লোগানে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কামস ফর হিউম্যানিটির আয়োজনে গাংনী বাজার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কামস ফর হিউম্যানিটির সভাপতি মামুন অর রশিদ বিজন এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হোসেন, সিঙ্গাপুর শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোবহান, সংগঠনের সহ-সভাপতি ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অনিক,যুগ্ম সাধারণ সম্পাদক নুমামুর রহমান সবুজ, শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার নিশি, দপ্তর সম্পাদক তানভির আহম্মেদ সাজু, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মুন্না, উপ-প্রচার সম্পাদক চঞ্চল ওয়াজেদ জয় প্রমুখ। এ মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তরা বলেন, সারাদেশে শিশু থেকে বৃদ্ধরা আজ ধর্ষনের শিকার হচ্ছে। অথচ ধর্ষকদের যথাযথ শাস্তি হচ্ছেনা বলেই আজ সারাদেশে ধর্ষনের মতো ঘৃনিত অপরাধ সংঘঠিত হচ্ছে। ধর্ষকদের উপযুক্ত ও দৃষ্টান্তমুলোক শাস্তি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। # গাংনী অফিস#