বর্তমান পরিপ্রেক্ষিত

সার নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ডিলারদের মানববন্ধন

By Meherpur News

March 15, 2026

মেহেরপুর নিউজ:

সার নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেক সার ডিলারের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্যে সময়মতো সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মেহেরপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল হাসান খান কেনেডির নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসেন, সদর উপজেলা সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন রতন, গাংনী উপজেলা সভাপতি আব্দুল্লাহ ফারুক, সম্পাদক শওকত আলী, তৌহিদ মোর্শেদ অতুল, জালাল উদ্দিন, দেলোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।