বর্তমান পরিপ্রেক্ষিত

সার বোঝাই ট্রাক্টর উল্টে যুবক আহত

By মেহেরপুর নিউজ

October 03, 2021

মেহেরপুর নিউজ :

সার বোঝাই ট্রাক্টর উল্টে মাসুম আলী (২৫) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার টেংগার মাঠ-শিশিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাসুম আলী মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের জাবের আলীর ছেলে। জানা গেছে মাসুম সকালে সার বোঝাই করে ট্রাক্টর চালিয়ে যাবার সময় টেংগারমাঠ,-শিশিরপাড়া নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাক্টরটি পার্শ্ববর্তী রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক মাসুম মারাত্মক আহত হন।

তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।