বর্তমান পরিপ্রেক্ষিত

সাহারবাটী ইউপি ও হাঙ্গার প্রজেক্টের মধ্যে সমঝােতা স্মারক স্বাক্ষর

By মেহেরপুর নিউজ

January 24, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদ ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর মধ্যে সমঝােতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে এস ডিজি ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে এ সমঝােতা স্মারক স্বাক্ষর করা হয়।

সোমবার সকাল ১১টার সময় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে সমঝােতা স্মারক স্বাক্ষর করা হয়। এ সমঝোতা স্মারকের মেয়াদ ২০২২ সালের জানুয়ারী থেকে আগামী ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি আব্দুল মজিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সহ-সভাপতি ও নারী নেত্রী সুমাইয়া আক্তার নিশি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহতাব উদ্দীন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম উন্নয়নদল (ভিডিটি)”র সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, কার্যকরী সদস্য, নারী নেত্রী, জিজিএসের সদস্য, ইয়ুথ ইউনিটের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্টের সকল ধরণের কর্ম-কৌশল নিয়ে আলোচনা করা হয়। এবং আগামী পাঁচ বছর দি হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে ইউনিয়নে যে সকল কার্যক্রম করা হবে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।