টপ নিউজ

সাহারবাটী গ্রামে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আটক-১

By মেহেরপুর নিউজ

April 25, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলা হওয়ার পর আতাউর রহমান টোকন (৫৬) নামের একজন আসামীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আটক টােকন সাহারবাটী গ্রামের বাসিন্দা।

রবিবার দুপুরের দিকে গাংনী থানা পুলিশের একটিদল সাহারবাটী চারচারা বাজার থেকে আসামি আতাউর রহমান টােকনকে আটক করে। জানা যায়,গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে সাহারবাটী বাজারে সাহারবাটী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গােলাম ফারুক এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলের লােকজনের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষ হয়। শনিবার সংঘর্ষের সময় ৪টি বােমা বিস্ফােরণ ঘটে। দু’দফা সংঘর্ষে উভয়পক্ষের ৭জন আহত হয়। আহতদের অধিকাংশ ফারুক চেয়ারম্যানের পক্ষের লােকজন।

এনিয়ে গত ২৪ এপ্রিল (শনিবার) সাহারবাটী গ্রামের মাবিয়া সরদারের ছেলে ফারুক চেয়ারম্যানের পক্ষের হাফিজুর রহমান বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। মামলা নং- ২১। অপরদিকে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম টুটুল বাদি হয়ে আরেকটি পাল্টা মামলা করেন। যার মামলা নং- ২২। রাকিবুল ইসলাম টুটুলের করা মামলায় আতাউর রহমান টোকনকে আটক করে পুলিশ। গাংনী থানা সূত্র জানায়,সাহারবাটী গ্রামের সংঘর্ষের ঘটনায় সব আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।