বর্তমান পরিপ্রেক্ষিত

সিনিয়র শিক্ষক শরিফুল ইসলামকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদ আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় শিক্ষক শরিফুল ইসলাম,সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন প্রমূখ। বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে শরিফুল ইসলামকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।