বর্তমান পরিপ্রেক্ষিত

সুবিদপুর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জনসভা

By মেহেরপুর নিউজ

September 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। শনিবার বিকেলে সুবিদপুর ৮ নম্বর ওয়ার্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়।সুবিদপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।

কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাহবুব রহমান।সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল সালাম বাঁধন, প্রমূখ।