মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয।
সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবলু আক্তার,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মোকলেছুর রহমান খোকন,সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে তাদের জন্য দোয়া করা হয়।