বর্তমান পরিপ্রেক্ষিত

সুবিদপুর সূর্য সেন ক্লাবের উদ্যোগে হা ডু ডু টুর্ণামেন্ট-এর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর সূর্য সেন ক্লাবের উদ্যোগে হা ডু ডু টুর্ণামেন্ট-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেটিয়ারুল ইসলাম বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। তিনি বলেন, উপজেলা পরিষদ থেকেও প্রতিবছরই খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। যা আগামীতেও অব্যাহত থাকবে।