বর্তমান পরিপ্রেক্ষিত

সুলতানের স্বপ্ন আগুনে পুড়ে ছাই

By মেহেরপুর নিউজ

September 22, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের বড় বাজারে শ্বশুরবাড়ি ফুচকা হাউজ নামের একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরের দিকে কোনএক সময় দোকানটিতে অগ্নিকাণ্ড হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে।

স্থানীয়রা জানিয়েছেন ফজরের নামাজের কিছু সময় পর দোকানটিতে ধোঁয়া উড়তে দেখা যায়। কিছুক্ষণ পর দাও দাও করে আগুন জ্বলতে থাকে। পরে স্থানীয়রা দোকানের মালিক আসিফ ওরফে এ কে সুলতানকে খবর দিলে তিনি দোকানে উপস্থিত হন। এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দোকানের ভিতরে থাকা , ফ্রিজ, টেবিল চেয়ার সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এ কে সুলতান দীর্ঘ তিন বছর যাবত দোকানটিতে ফুচকা সহ অন্যান্য খাবার বিক্রি করে আসছিলেন। কিন্তু অগ্নিকাণ্ডের ফলে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।