খেলাধুলা

সুস্থ্য থাকার পাশাপাশি সুন্দর সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই —অ্যাড. মিয়াজান

By মেহেরপুর নিউজ

January 16, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী:

মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী বলেছেন, সুস্থ্য থাকার পাশাপাশি সুন্দর সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই। জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী রোবাবার রাতে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ ব্যাড মিন্টন কোর্টে আমরা ক’জন আয়োজিত নব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন। মাসুদ করিম ধলসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ আবলু। বক্তব্য রাখেন পৃষ্টপোষক মিজানুর রহমান।