টপ নিউজ

সেই মানসিক প্রতিবন্ধী কিশোরী মা হয়েছে

By মেহেরপুর নিউজ

November 07, 2020

মেহেরপুর নিউজ: 

মেহেরপুরের গাংনীর সেই ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী সন্তানের মা হয়েছে। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সে কন্যা সন্তান প্রসব করে।

ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বাসিন্দা। মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে তার চাচাতো মামা বানারুল ইসলাম দিনের পর দিন ধর্ষন করে আসছিলো।

এমন অভিযোগে মানসিক প্রতিবন্ধীর মা ফিরোজা খাতুন বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৮. তাং ০৬.২০২০ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই সুমন জানান,মামলা হওয়ার পর থেকে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মৃত উইল হকের ছেলে আসামী বানারুল পলাতক ছিলো।

পরে সে মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করে। ধর্ষনকারী ঐ প্রতিবন্ধীর চাচাতো মামা বানারুল ইসলাম বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে রয়েছে। মানসিক প্রতিবন্ধী কিশোরীর পিতা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন সরলতার সুযোগ নিয়ে মেয়েটার চাচাতো মামা বানারুল ইসলাম তাকে নিয়মিত ধর্ষণ করে । পরে সে অত্মসত্তা হয়ে পড়লে বিষয়টি নজরে আসে। এ ঘটনার বানারুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিলো।

এদিকে শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর উৎসুক মানুষ তাকে দেখতে সেখানে ভিড় করছেন। ফুটফুটে নবজাতক কন্যা শিশুদের দেখার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে সে তাঁর পিতৃত্বের পরিচয় পাবে কি?