বর্তমান পরিপ্রেক্ষিত

সেতু মন্ত্রীর রোগ মুক্তি কামনায় মেহেরপুরে দোয়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 04, 2019

মেহেরপুর নিউজ, ৪ মার্চ: সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবাইদুল কাদের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর পৌর সভার উদ্যেগে পৌর কালাচাঁদ মেমোরিয়াল হলে মিলনায়তনে এ দোওয়া অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, আব্দুল্লাহ আল বাকী, জাহাঙ্গীর হোসেন, নুরুল আশরাফ রাজিব, পৌর সচিব তৌফিকুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।

পরে সেখানে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবাইদুল কাদের আশু রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।