বর্তমান পরিপ্রেক্ষিত

সেলিম রেজার মনোহরপুর হিতিমপাড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

January 31, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে গণসংযোগ করেছেন কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম রেজা।

রবিবার বিকাল থেকে কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর হিতিমপাড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে সেলিম রেজা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন, একই সাথে তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।