বর্তমান পরিপ্রেক্ষিত

সোনাপুরে বোমা সাদৃশ্য বস্তুু দুটি উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 16, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি দোকানের সামনে থেকে বোমা সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার সকালের দিকে সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফরজ আলির দোকানের দরজার তালার সঙ্গে ব্যাগে করে ঝুলিয়ে রাখা অবস্থায় বোমা সাদৃশ্য বস্তুু দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ফরজ আলী প্রতিদিনের ন্যায় রোববার সকালে তার দোকান খুলতে আসেন। এ সময় দোকানে তালার সঙ্গে ব্যাগ ঝুলে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি সদস্য বিপ্লব হোসেনকে খবর দেন।বিপ্লব ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের মধ্যে রাখা বোমা সাদৃশ্য বস্তুু দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তুু দুটি উদ্ধার করেন।