বর্তমান পরিপ্রেক্ষিত

সোহেলের মৃত্যুতে মেহেরপুরে “এসএসসি ৯৭” ব্যাচের শোক

By মেহেরপুর নিউজ

May 22, 2021

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড মহিলা কলেজ পাড়া নিবাসি হারুন অর রশীদের একমাত্র পুত্র ও মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের “এসএসসি ৯৭” ব্যাচের হুমায়ুন রশীদ সোহেল (৪০) শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

তার মৃত্যুতে মেহেরপুর জেলার এসএসসি ৯৭ ব্যাচের পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার জানাজার নামাজ সকাল ১০ ঘটিকার সময় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হবে