বর্তমান পরিপ্রেক্ষিত

সৌদি থেকে ফিরে ঢাকা বিমান বন্দর মেহেরপুরের মেয়ে অপহরণ

By মেহেরপুর নিউজ

June 19, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৯ জুন) নিউজ ডেস্ক:

মেহরপুরের মেয়ে সৌদি আরব থেকে দেশে  ফিরে বিমান বন্দর থেকে অপহৃত হয়েছে । অপহনণকারীরা ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে মোবাইল করেছে তার পরিবারের কাছে । গত বুধবার ঢাকা বিমান বন্দর থেকে তাকে অপহরণ করা হয়েছে । জানা গেছে মেহেরপুর শহরের দিঘিরপাড়ার তরিকুল ইসলামের স্ত্রী মহিমা খাতুন ৩ বছর পুর্বে সৌদি আরব যায় । সেখানে ৩ বছর থাকার পর গত বুধবার বিমান যোগে বাংলাদেশের উদ্যেশে রওয়ানা দেন । সকালে ঢাকা বিমান বন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করে বাইরে আসার পর পরই কয়েকজন যুবক মহিমাকে একটি মাইক্রো করে তুলে নিয়ে চলে যায় । অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ  দিয়ে মহিমাকে মুক্ত করার কথা বলেছে ।