বর্তমান পরিপ্রেক্ষিত

স্কাউটস লিডারদের বেসিক কোর্স সমাপ্ত

By মেহেরপুর নিউজ

May 31, 2024

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উদ্যোগ মেহেরপুর পিটিআই মিলনায়তনে ৪৫২ স্কাউটস লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্স সমাপ্ত হয়েছে।

শুক্রবার বিকাল মেহেরপুর পিটিআই মিলনায়তনে ৪৫২ তম স্কাউটস লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে পিটিআই প্রাঙ্গনে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট মোছা: ফরিদা ইয়াসমিন, কোর্সের কোর্স লিডার মোছা: মাহবুবা আক্তার, প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন, বেলাল হোসেন, রুথছবি বিশ্বাস, ফারুক হোসেন, শাহজাহান শেখ, মিনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।