বর্তমান পরিপ্রেক্ষিত

স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী প্রমুখ। এর আগে আমঝুপি বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।