বর্তমান পরিপ্রেক্ষিত

স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

By Meherpur News

May 31, 2026

মেহেরপুর নিউজঃ ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে এবং মেহেরপুর এমকেএসপির সহযোগিতায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সহ-সভাপতি প্রকৌশলী মো. শহীদুল্লাহ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, আয়োজক কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান মিলন, নির্বাহী সদস্য জাহিদুল হক, মিজানুর রহমান মঞ্জু, নাজমুস সাদাত বুড়ো, শাহিনুর রহমান রিটন, আব্দুস সালাম, হাসিবুজ্জামান স্বপনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর সফল সমাপ্তি ঘটে।