ক্রিকেট

স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬: মার্জ গ্রুপের রোমাঞ্চকর জয়

By Meherpur News

May 31, 2026

মেহেরপুর নিউজঃ ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে এবং মেহেরপুর এমকেএসপির সহযোগিতায় অনুষ্ঠিত স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ মার্জ গ্রুপ ৫ রানের ব্যবধানে আরগনকে পরাজিত করে জয়লাভ করেছে।

রবিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মার্জ গ্রুপ। নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে এজাজ সর্বোচ্চ ৬৭ রান এবং রাসেল ১৯ রান করেন। আরগনের হয়ে বাটুল ২টি এবং উজ্জ্বল, মালেক ও আদিল ১টি করে উইকেট লাভ করেন।

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আরগন নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে আদিল সর্বোচ্চ ৩৬ রান এবং ইমন ৩৩ রান করেন।

মার্জ গ্রুপের হয়ে লিটন ও রাসেল ২টি করে এবং সোহেল ১টি উইকেট শিকার করেন। ফলে ৫ রানের রোমাঞ্চকর জয়ে স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ম্যাচে বিজয়ীর মর্যাদা অর্জন করে মার্জ গ্রুপ।