বর্তমান পরিপ্রেক্ষিত

স্টেডিয়াম পাড়ায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

By মেহেরপুর নিউজ

August 11, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের বিশাল কৃষ্ণচূড়া গাছ টি হঠাৎ করে উপড়ে  পড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। স্টেডিয়াম পাড়া সড়কে যানসহ জনজীবন চলাচল বিঘ্ন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন অর্ধ শতাব্দী পুরাতন কৃষ্ণচূড়া গাছ টি হঠাৎ করে উপড়ে আনসার ভিডিপি অফিসের প্রাচীর ভেঙে রাস্তার উপরে এসে পড়ে। এ ঘটনার পর পরই স্টেডিয়াম সড়কে যানসহ জনজীবন চলাচল বন্ধ হয়ে যায়।একইসাথে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ও এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়েছে।