বর্তমান পরিপ্রেক্ষিত

স্থানীয় সরকার দিবস উপলক্ষে বুড়িপোতায় বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

September 20, 2023

মেহেরপুর নিউজ:

“সেবা ও উন্নতির দক্ষের রুপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হোসেন। ইউপি সচিব সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।

৩ দিন ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেয়াল পত্রিকা প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আইসিটি ক্লাসের প্রতিযোগিতা, নতুন শিক্ষা কারিকুলাম এর প্রতিযোগিতা, চিত্রাংকন পত্র, আবেদনপত্র, এবং পত্র লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, শাড়ি এবং ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়।