বর্তমান পরিপ্রেক্ষিত

স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 17, 2023

মেহেরপুর নিউজ:

স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মেলার স্টল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ অনুষ্ঠিত উন্নয়ন মেলায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো; শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান ,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শাহজামান, মোমিনুল ইসলাম, সেলিম রেজা, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।