বর্তমান পরিপ্রেক্ষিত

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের আমঝুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।

রবিবার দুপুরের দিকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন আমঝুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদের সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং উন্নয়ন মুলক দিক নির্দেশনা প্রদান করেন।এ ছাড়াও তিনি বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেন। এ সময় আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সেখানে উপস্থিত ছিলেন।