মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ সেপ্টেম্বর: স্পেনে নিযোজিত বাংলদেশের হাই কমিশনার ইস্তেহাক আহমেদ চৌধুরী ৩ দিনের সফরে মেহেরপুর ত্যাগ করেছেন। শুক্রবার সকালে তিনি মেহেরপুর ত্যাগ করেন। মেহেরপুরের জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু তাকে বিদায় জানান। এদিকে তিন দিনের সফরে তিনি মেহেরপুর সদরর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি এবং মুজিবনগর স্মৃতি সৌধ পরিদর্শন করেন। হাই কমিশনার পত্নী লীনা চৌধুরী এবং কনিষ্ট পুত্র তাঁর সাথে ছিলেন। বিদায় কালে তিনি সকলের উদ্দের্শ্য বলেন, সরকারের একার পক্ষে কোন উন্নয়ন মূলক কাজ করা সম্ভব নয়। কেননা উন্নয়ন মূলক কর্মকান্ডে সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও নিজেদের সম্পৃক্ত করা প্রয়োজন। স্পেনের হাই কমিশনার মেহেরপুর সদর উপজেলার ঐতিহাসিক আমঝুপি কুঠিবাড়ি পরিদর্শন করে বলেন, ঐতিহাসিক ওই স্থানটিকে এলাকাবাসীর স্বার্থেই উন্নয়ন করা প্রয়োজন। কেননা এখানে দেশি-বিদেশি পর্যটনকের আগমন ঘটলে এ এলাকারই উন্নয়ন ঘটবে।