বর্তমান পরিপ্রেক্ষিত

স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলামের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

By মেহেরপুর নিউজ

March 13, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন আমাদহ ইউনিয়নের নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত । সোমবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আনারুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত দিনের চেয়ারম্যান হিসেবে নয়, একজন সেবক হিসেবে যেভাবে জনগণের পাশে থেকেছি, উন্নয়নের চাকা সচল রেখেছি। তারই ধারাবাহিকতায় আমার পক্ষে যে উৎসব, উদ্দীপন এবং জনযোগ্য সৃষ্টি হয়েছে সে কারণে আমি জয়ের ব্যাপারে শতভাগা আশাবাদী। তিনি বলেন, জনগণের বিচারেই জয় পরাজয় নির্ধারিত হবে। তাই জনগণের রায়কে মেনে নিয়ে ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণী এগিয়ে যাওয়া আমার একমাত্র লক্ষ্য।

আনারুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এমনকি নৌকা পুড়িয়ে আমাদের বিরুদ্ধে মামলা করার ষড়যন্ত্র চলছে।