মেহেরপুর নিউজ;
মেহেরপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে মেহেরপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলী সড়কে এসে শেষ করা হয়। এবং শহরে লিফলেট বিতরণ করা হয়।
পরে মেহেরপুর শহরের কাথুলী সড়কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, আব্দুল মান্নান, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।