বর্তমান পরিপ্রেক্ষিত

স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালকে লিগ্যাল নোটিস

By মেহেরপুর নিউজ

March 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ তৈরি করে নাজিম উদ্দিন আহমেদ নামের এক ব্যক্তির নিকট থেকে ৪৪ লক্ষ টাকার গ্রহণ করে সেই টাকা ফেরত না দেওয়াই মহিদুল ইসলামের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মেহেরপুর শহরের বেড়পাড়ার সুলতান আহমেদের ছেলে নাজিম উদ্দিন আহমেদ মেহেরপুর জেলা জজ কোর্টের আইনজীবী খন্দকার আব্দুল মতিনের মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠান। লিগ্যাল নোটিশে জানানো হয়েছে মহিদুল ইসলাম স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ তৈরি করে নাজিম উদ্দিন আহমেদের নিকট থেকে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারির এক মাস পূর্বে নগদ ৪৪ লক্ষ টাকা ধার নেন। টাকা গ্রহণের পর অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার মহিদুল ইসলামের নামীয় অ্যাকাউন্ট থেকে ৪৪ লক্ষ টাকার চেক প্রদান করেন। ওই তারিখে চেকটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করেন। এদিকে আগামী ৩০ দিনের মধ্যে উক্ত টাকা পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়।