বর্তমান পরিপ্রেক্ষিত

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 27, 2021

মেগেরপুর নিউজ:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাকসুদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সিভিল সার্জন ডা.মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা প্রমূখ।