বর্তমান পরিপ্রেক্ষিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 19, 2022

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক কাবেল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক বশির আহমেদ।