বর্তমান পরিপ্রেক্ষিত

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলী অর্পন

By মেহেরপুর নিউজ

March 26, 2021

এস খাঁন:

স্বাধীনতার সূতিকার ঐতিহাসিক মুজিবনগরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে দিনটি উদর্যাপন করেছে উপজেলা আওয়ামীলীগ।

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে মুজিবনগর স্মৃতিসৌধে ও স্মৃতি কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,জেলা আওয়ামীলগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হক খোকন কমান্ডার,মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম(অপা),বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, ছাত্রলীগ যুব লীগ,কৃ্ষকলীগ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ।