বর্তমান পরিপ্রেক্ষিত

স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট আরিয়ান রাইডার্স চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

March 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা কিংস এর উদ্যোগে বুড়িপোতা মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট আরিয়ান রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরিয়ান রাইডার্স ১৯ রানে হাসিনা ট্রেডার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আরিয়ান ট্রেডার্স ১২ ওভারে ২ ১৫৯ রান করে। সায়েদ দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করে। জবাবে খেলতে নেমে হাসিনা ট্রেডার্স ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে। আরিয়ান রাইডার্স এর পক্ষে মাসুদ ৫ টি উইকেট দখল করেন।

টুর্নামেন্টের শাহেন ম্যান অব দ্যা ম্যাচ। তামিম ম্যান অব দ্যা সিরিজ। রনি সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার লাভ করেন। খেলা শেষে মেহেরপুর জেলা জজ কোর্টের জিপি শাজাহান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দৌলত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, জিয়ারুল ইসলাম প্রমূখ।